রাজধানীতে অস্ত্র-গুলি ককটেলসহ গ্রেপ্তার ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানী থেকে গত বৃহস্পতিবার রাতে অস্ত্র-গুলি ও ককটেলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত একটার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ দয়াগঞ্জে অভিযান চালায়। এ সময় সাতটি গুলি, পাঁচটি ককটেল, তিনটি ছোরা ও ১৫টি ইয়াবা বড়িসহ জোয়ারদার মামুন ওরফে শুটার মামুন নামের একজনকে গ্রেপ্তার করা হয়। মামুন ডাকাত শহীদ দলের সক্রিয় সদস্য। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত দেড়টার দিকে পুলিশ ভিক্টোরিয়া পার্ক থেকে রকি ওরফে নাদিম আহমেদ ও রানাকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি রিভলবার, ছয়টি গুলি ও একটি ছোরা উদ্ধার করা হয়। এ ছাড়া রাত দুইটার দিকে দোলাইরপাড় থেকে আতিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে চারটি গুলি ও তিনটি ককটেল উদ্ধার করা হয়।