রাজধানীতে অস্ত্রসহ আটক ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে অস্ত্র ও গুলিসহ আট ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল রোববার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
ডিবির দাবি, আটক হওয়া ব্যক্তিরা ডাকাত।
আটক হওয়া ব্যক্তিদের কাছ থেকে দুটি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি। এ ছাড়া তাদের কাছ থেকে দুটি গাড়ি ও দুটি বাইক উদ্ধার করা হয়।
এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ সোমবার বেলা ১১টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।