রাজধানীতে অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক ঘটনায় ছয়জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, একজন সড়ক দুর্ঘটনায়, একজন যন্ত্রের আঘাতে এবং একজন প্যান্ডেল তৈরির সময় পড়ে মারা গেছেন। এ ছাড়া একজন গৃহবধূর ঝুলন্ত লাশ ও এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্ট থানা-পুলিশ সূত্রে এসব জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার সকালে ওয়ারীর ইসকন মন্দিরে পূজা দেওয়ার সময় জয়দেব (২৬) নামের এক পুরোহিত বিদ্যুৎস্পৃষ্ট হন। সংজ্ঞাহীন অবস্থায় সকাল ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বেলা ১১টার দিকে ফার্মগেটে সড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় আহত হন মোজাম্মেল হক (২০) নামের এক তরুণ। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা একটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বাড়ি কুমিল্লার সদর উপজেলার রাজাপাড়ায়। তাঁর বাবার নাম বাচ্চু মিয়া।