রাজধানীতে আ.লীগের অবরোধবিরোধী মিছিল
১৮-দলীয় জোটের ডাকা অবরোধের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার রাজধানীতে মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন।
সকাল ১০টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অবরোধবিরোধী মিছিল ও সমাবেশ হয়। এ ছাড়া মহানগরের বিভিন্ন ওয়ার্ডে নেতা-কর্মীরা মিছিল বের করেন।
বঙ্গবন্ধু এভিনিউয়ের সমাবেশে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, দেশের মানুষ বিএনপি-জামায়াতের সন্ত্রাসের কারণে ভীতসন্ত্রস্ত। এ সময় তাদের দমন করতে যৌথ বাহিনীর অভিযান মানুষের মধ্যে স্বস্তি এনেছে।
সমাবেশে আরও বক্তব্য দেন মুকুল চৌধুরী, ওমর ফারুক চৌধুরী, মোল্লা আবু কাওছার, হারুন অর রশিদ, শামসুল হক রেজা প্রমুখ। পরে আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিল বের হয়ে তা পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।
উপকমিটির সদস্যদের চিঠি: আওয়ামী লীগের উপকমিটির সদস্যদের কাছে চিঠি পৌঁছানো শুরু হয়েছে।