রাজধানীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিভিন্ন স্থান থেকে গতকাল সোমবার রাতে ১০টি আগ্নেয়াস্ত্র, ৬১টি গুলি ও তিনটি চাপাতিসহ ১২ জনকে গ্রেপ্তার করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। আজ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রাতে রাজধানীর বংশাল, ধোলাইখাল, বাসাবো, মোহাম্মদপুর ও পশ্চিম রামপুরা এলাকায় এসব অভিযান চালানো হয়।

ডিবির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সানোয়ার হোসেন, খন্দকার নুরুন্নবী, আশিকুর রহমান, শহিদুল্লাহর তত্ত্বাবধানে এসব অভিযান পরিচালিত হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।