রাজধানীতে আরও ২৫ ট্রাক বাড়ছে উপজেলা ডিলারও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চালের মূল্য কমিয়ে সহনীয় পর্যায়ে আনতে খোলাবাজারে চাল বিক্রির (ওএমএস) কার্যক্রম আরও সম্প্রসারণ করা হচ্ছে। উপজেলায় বর্তমানে থাকা তিনজন ডিলারের পরিবর্তে পাঁচজন নিয়োগ দেওয়া হচ্ছে। এ ছাড়া রাজধানীতে ডিলারের সংখ্যা আরও ২৫ জন বাড়ানো হচ্ছে। গতকাল শনিবার ঢাকার বিভিন্ন এলাকার ওএমএসের কার্যক্রম পরিদর্শনকালে খাদ্য বিভাগের সচিব বরুণ দেব মিত্র এসব তথ্য জানান।খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, কাল সোমবার থেকে নতুন নিয়োগ পাওয়া ডিলাররা চাল বিক্রির কার্যক্রম শুরু করবেন। মূলত দরিদ্র ও শিল্পপ্রধান এলাকাগুলোতে ডিলারের সংখ্যা বাড়ানো হবে। আগামী এক মাস ওএমএসের কার্যক্রম চালানোর জন্য খাদ্য বিভাগকে ৯৬ হাজার টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।ওএমএসের কার্যক্রম পরিদর্শনকালে খাদ্য বিভাগের সচিব বরুণ দেব মিত্র জানান, রাজধানীতে ১০০টি স্থানে ট্রাকে করে ওএমএসের চাল বিক্রির কার্যক্রম চলছে। সোমবার থেকে আরও ২৫টি ট্রাকে করে চাল বিক্রির কার্যক্রম চলবে। গত ৭ অক্টোবর থেকে তা উপজেলা পর্যায়ে চালু হয়েছে।