রাজধানীতে ইসলামি ও সমমনা ১১ দলের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংশোধিত সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ কথাটি পুনর্বহালের দাবিতে রাজধানীতে গতকাল বুধবার মানববন্ধন করেছে ইসলামি ও সমমনা ১১ দল।দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রায় এক ঘণ্টা এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে অংশ নিয়ে সমমনা ১১ দলের নেতা ও খেলাফত আন্দোলনের মহাসচিব জাফরুল্লাহ খান বলেন, ‘যত দিন এ সরকারের পতন না হবে, তত দিন দেশে শান্তি আসবে না।’সভাপতির বক্তব্যে ১১ দলের অপর নেতা ও বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির আবদুর রব ইউসুফী বলেন, রমজান মাসে ঘরোয়া কর্মসূচি পালন করা হবে এবং রোজার পর ওলামা মাশায়েখ সম্মেলন করে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।মানববন্ধন চলাকালে আরও বক্তব্য দেন নেজামে ইসলাম পার্টির সভাপতি আবদুর রকিব ও মহাসচিব আবদুল লতিফ নেজামী, সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের মহাসচিব মহিউদ্দিন রব্বানী ও যুগ্ম মহাসচিব খলিলুর রহমান মাদানী, এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মর্ত্তুজা ও মহাসচিব আলমগীর মজুমদার, মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, ইসলামিক পার্টির সভাপতি আবদুল মোবিন প্রমুখ।