রাজধানীতে ইয়াবা ও সাড়ে ২১ লাখ টাকাসহ দুই নারী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উত্তর যাত্রাবাড়ী এলাকা থেকে এক হাজার পিস ইয়াবা ও সাড়ে ২১ লাখ টাকাসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। আটক হওয়া নারীরা হলেন আয়েশা ও হাফিজা। পুলিশের দাবি, আটক দুজনই মাদক ব্যবসায়ী।
আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উত্তর যাত্রাবাড়ীর ১০৭ নম্বর বাসার চতুর্থ তলা থেকে তাঁদের আটক করা হয়।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবণী শংকর কর জানান, আয়েশা ও হাফেজা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন।
তাঁদের কাছ থেকে ইয়াবা বিক্রির ২১ লাখ ৬০ হাজার ৯০০ টাকা এবং এক হাজার পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে। মাদক আইনে তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে।