রাজধানীতে ইয়াবাসহ আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুর, কলাবাগান ও রামপুরা থেকে দুই হাজার ৩৫৯টি ইয়াবা বড়িসহ চারজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে এসব এলাকায় অভিযান চালিয়ে এ চারজনকে আটক করা হয়।

র‌্যাব-২-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) রায়হান উদ্দিন প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।