রাজধানীতে ঈদের জামাত কোথায়-কখন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। অন্যান্য বছরের মতো এবারও মুসল্লিরা যাতে নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করতে পারেন, সে জন্য রাজধানীর বিভিন্ন ঈদগাহ ময়দান ও মসজিদে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
দেশের প্রধান ঈদের জামাত সোমবার সকাল সাড়ে আটটায় ঢাকায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাতটায়, দ্বিতীয় জামাত সকাল আটটায়, তৃতীয় জামাত সকাল নয়টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও সর্বশেষ জামাত বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় ঈদের দুটি জামাত হবে। প্রথম জামাত সকাল আটটায় ও দ্বিতীয় জামাত হবে সকাল নয়টায়।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) মাঠে সকাল সোয়া সাতটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে সকাল সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে।
সায়েদাবাদ আরজুশাহ্ দরবার শিরফ বড় জামে মসজিদে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম জামাত সকাল সাতটায়, দ্বিতীয়টি আটটায় ও তৃতীয়টি নয়টায় অনুষ্ঠিত হবে।
লালবাগের ইসলামবাগ ঈদগাহ ময়দানে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথমটি সকাল সাড়ে সাতটায়, দ্বিতীয়টি সাড়ে আটটায় ও তৃতীয় জামাত সোয়া নয়টায় অনুষ্ঠিত হবে।
খিলক্ষেত কুর্মিটোলা হাইস্কুল অ্যান্ড কলেজ ঈদগাহ ময়দানে প্রথম জামাত সকাল সাড়ে সাতটায় ও দ্বিতীয় জামাত সোয়া আটটায়, দক্ষিণ বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম জামাত সকাল সোয়া সাতটায় ও দ্বিতীয় জামাত সাড়ে আটটায়, রসুলবাগ জামে মসজিদে (দক্ষিণ মুগদা ব্যাংক কলোনি) প্রথম জামাত সোয়া সাতটায় ও দ্বিতীয়টি সোয়া আটটায়, লালমোহন সাহা স্ট্রিট চিনি ঠিকরা জামে মসজিদে প্রথম জামাত সকাল সাতটায় ও দ্বিতীয়টি আটটায় এবং ভজহরি সাহা স্ট্রিট শহীদ জামে মসজিদে প্রথম জামাত পৌনে আটটায় ও দ্বিতীয় জামাত পৌনে নয়টায় অনুষ্ঠিত হবে।
দেওয়ানবাগ শিরফে তিনটি জামাতের মধ্যে প্রথমটি সকাল আটটায়, দ্বিতীয়টি সাড়ে নয়টায় ও তৃতীয় জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
আরও জামাত
সকাল সাড়ে সাতটা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল মাঠে, কারওয়ান বাজারের আম্বরশাহ শাহি জামে মসজিদ, মোহাম্মদপুর জয়েন্ট কোয়ার্টারের মসজিদ-এ-তৈয়্যেবিয়ায়, পশ্চিম আগারগাঁওয়ের দারুল ঈমান জামে মসজিদ, উত্তর শাহজাহানপুর-দক্ষিণ খিলগাঁও ঝিল মসজিদ, এলিফ্যান্ট রোডের অ্যারোপ্লেন মসজিদ, খিলগাঁও পল্লীমা সংসদ ময়দান, কল্যাণপুর হাউজিং এস্টেট মাঠ, পুরান ঢাকার লক্ষ্মীবাজারের মিয়া সাহেবের ময়দান খানকা শিরফ জামে মসজিদ, ওয়ারী নূর জামে মসজিদ, ওয়ারী ফোল্ডার স্ট্রিট বায়তুল নাছির জামে মসজিদ, মদিনা মসজিদ, ফকিরবানু জামে মসজিদ, সালাহউদ্দিন ভবন বায়তুল আমান জামে মসজিদ, মিরপুর ৬ নম্বর সেকশন কেন্দ্রীয় জামে মসজিদ ও কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
সকাল পৌনে আটটা: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, গেন্ডারিয়া ধূপখোলা মাঠ, মোহাম্মদপুর বাইতুত্ তাইয়্যেব জামে মসজিদ, দক্ষিণ মুহসেন্দী বড় জামে মসজিদ ও খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয় মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
সকাল আটটা: কলাবাগান বসিরউদ্দিন রোড জামে মসজিদ, ধানমন্ডি ঈদগাহ ময়দান, ফার্মগেটের মসজিদ বায়তুশ শরফ, ঢাকা রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম, হাজারীবাগে ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলিজর মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মূল গেটসংলগ্ন মাঠে ও শহীদুল্লাহ হল লন, মিরপুর ১২ নম্বর সেকশনের ডি ব্লকের ঈদগাহ মাঠ, মোহাম্মদপুর জামে মসজিদসংলগ্ন ঈদগাহ মাঠ, মগবাজার বিটিসিএল (সাবেক টিঅ্যান্ডটি) কলোিন জামে মসজিদ, পুরান ঢাকার লক্ষ্মীবাজার নুরানি জামে মসজিদ, ভজহরি সাহা স্ট্রিট তাকওয়া মসজিদ, জোড়পুল লেন জামে মসজিদ, নারিন্দা বিনত বিবি জামে মসজিদ, সায়েদাবাদে চিশতিয়া সাইদিয়া দরবার শিরফ জামে মসজিদ, ৯ নম্বর ওয়ার্ড ঈদগাহ ও খেলার মাঠে এবং আবুজর গিফারী কলেজ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
সকাল সাড়ে আটটা: নারিন্দা মশুরীখোলা শাহ সাহেব বাড়ি জামে মসজিদ, গুলশানের সেন্ট্রাল মসজিদ এবং ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।