রাজধানীতে ঈদের নামাজ কোথায় কখন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের প্রধান ঈদের জামাত সামনে রেখে গতকাল জাতীয় ঈদগাহর প্রস্তুতির কাজ প্রায় চূড়ান্ত করা হয় ষ প্রথম আলো
দেশের প্রধান ঈদের জামাত সামনে রেখে গতকাল জাতীয় ঈদগাহর প্রস্তুতির কাজ প্রায় চূড়ান্ত করা হয় ষ প্রথম আলো

রাত পোহালেই ঈদুল আজহা। অন্যান্য বছরের মতো এবারও মুসল্লিরা যাতে নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করতে পারেন, সে জন্য রাজধানীর বিভিন্ন ঈদগাহ ময়দান ও মসজিদে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদের জামাত এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।
দেশের প্রধান ঈদের জামাত সকাল সাড়ে আটটায় ঢাকায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী জামাতে ইমামতি করবেন।
এ ছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রথম জামাত সকাল সাতটায়, দ্বিতীয় জামাত সকাল আটটায়, তৃতীয় জামাত সকাল নয়টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও সর্বশেষ জামাত বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।
রাজধানীর কাঁটাবনে বাংলাদেশ মসজিদ মিশনের কেন্দ্রীয় মসজিদে সকাল সোয়া সাতটায় প্রথম ও সোয়া আটটায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।
দক্ষিণ বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে সাতটায় ও দ্বিতীয় জামাত হবে সকাল সাড়ে আটটায়।
মরিয়ম বিবি শাহি মসজিদে প্রথম জামাত সকাল আটটায়, দ্বিতীয় জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
দেওয়ানবাগ শরিফে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথমটি সকাল আটটায়, দ্বিতীয়টি সাড়ে নয়টায় ও তৃতীয়টি সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
হাজারীবাগ পার্ক মাঠে প্রথম জামাত সকাল সাড়ে সাতটায়, দ্বিতীয় জামাত সোয়া আটটায়, সায়েদাবাদ আরজু শাহ দরবার শরিফ বড় জামে মসজিদে প্রথম জামাত সকাল আটটায়, দ্বিতীয়টি সাড়ে আটটায়, তৃতীয়টি সকাল নয়টায়, খিলক্ষেত কুর্মিটোলা হাইস্কুল ও কলেজ ঈদগাহ ময়দানে প্রথম জামাত সাড়ে সাতটায়, দ্বিতীয়টি সোয়া আটটায় অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) মাঠে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল সোয়া সাতটায়। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে ওই জামাত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সাড়ে সাতটায় অনুষ্ঠিত হবে।
আরও জামাত
সকাল সাড়ে সাতটা: নয়াপল্টন জামে মসজিদ, কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, সড়ক গবেষণাগার জামে মসজিদ, কারওয়ান বাজার আম্বর শাহ শাহি জামে মসজিদ, ব্রাদার্স ইউনিয়ন লি. খেলার মাঠ, কল্যাণপুর হাউজিং এস্টেট জামে মসজিদ, কৃষিবাজার তাহেরিয়া জামে মসজিদ, চিশতিয়া সাইদিয়া দরবার শরিফ জামে মসজিদ, মিয়া সাহেব ময়দান শাহ সাহেববাড়ি জামে মসজিদ, মসজিদ-এ-তৈয়্যেবিয়া, রূপনগর আরামবাগ ঈদগাহ ময়দান, পল্লীমা সংসদ ময়দানে সকাল সাড়ে সাতটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
সকাল পৌনে আটটা: কলাবাগান বসিরউদ্দিন রোড জামে মসজিদ, হাজারীবাগ পশ্চিম ভাগলপুর শাহ মস্তান জামে মসজিদ ও গেন্ডারিয়া ধূপখোলা ময়দানে সকাল পৌনে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
সকাল আটটা: মিরপুর সেকশন ১২ ব্লক ডি ঈদগাহ মাঠ, কমলাপুর ঢাকা রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম, মতিঝিল মসজিদ ওয়াকফ এস্টেট, মগবাজার বিটিসিএল (সাবেক টিঅ্যান্ডটি) কলোনি জামে মসজিদ, সিদ্ধেশ্বরী হাইস্কুল জামে মসজিদ, ধানমন্ডি ঈদগাহ জামে মসজিদ, মিরপুর ১২ নম্বর সেকশনের এ ব্লকের হারুন মোল্লাহ ঈদগাহ পার্ক ও খেলার মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল মাঠ, আবুজর গিফারী কলেজ মাঠ, বসুগাঁও পশ্চিমপাড়া মীরবাড়ি ঈদগাহ ময়দান, তেজগাঁও শিল্প এলাকা জামে মসজিদ কমপ্লেক্স, লক্ষ্মীবাজার নুরানি জামে মসজিদ, মসজিদ বায়তুশ শরফ, দারুল ইমান জামে মসজিদে সকাল আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
সকাল সাড়ে আটটা: গুলশান সেন্ট্রাল মসজিদ, ঈদগাহ সোসাইটি ও মাঝুখান কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে আটটায়।