রাজধানীতে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পূর্ব রাজাবাজারে একটি ফ্ল্যাটে গিয়াস উদ্দিন (৪৯) নামের এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তিনি বিসিএস কনফিডেন্স কোচিং সেন্টারের পরিচালক ছিলেন।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মমীন জানান, গিয়াস উদ্দিন ১/১ পূর্ব রাজা বাজারে একটি বাসা ভাড়া নিয়ে অফিস হিসেবে ব্যবহার করতেন। আজ সকাল ১০টার দিকে তাঁর এক আত্মীয় এসে ওই বাসার ভেতর থেকে ছিটকিনি লাগানো দেখেন। তিনি গিয়াস উদ্দিনকে অনেক ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে শেরেবাংলা নগর থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছিটকিনি ভেঙে গিয়াসকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্কয়ার হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, গিয়াস উদ্দিনের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মুখে বমি ছিল। তাঁর ঘরে বেশকিছু গ্যাসট্রিকের ওষুধ পাওয়া গেছে। ওসি বলেন, গিয়াস উদ্দিনের মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।