রাজধানীতে একজন খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মুগদাপাড়ায় গতকাল বুধবার দিবাগত রাতে শহিদুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। তিনি ইংরেজি দৈনিকে কাজ করতেন ।
গতকাল দিবাগত রাত সোয়া তিনটার দিকে মুগদাপাড়ার তাঁর বাড়ির কাছে এই হত্যাকাণ্ড ঘটে। শহিদুল মুগদার মাণ্ডা ছাতা মসজিদসংলগ্ন ৫৫৩ নম্বর বাসায় সপরিবারে ভাড়া থাকতেন।
সবুজবাগ থানার পুলিশ জানায়, রাত তিনটার দিকে অফিসের কাজ শেষে সেহরি খাওয়ার জন্য শহিদুল বাসায় ফিরছিলেন। বাসার কাছে আসার পর কে বা কারা শহিদুলকে ছুরিকাঘাত করে। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর ভোর চারটার দিকে চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা শহিদুল ইসলামকে ছুরিকাঘাত করেছে।