ককটেল বিস্ফোরণে তিন শিশু আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ইসলামবাগের নামাপাড়ায় কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে আহত হয় তিন শিশু। আহত শিশু সুলতানাকে নিয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে তার বাবা। ছবি: আশরাফুল আলম
রাজধানীর ইসলামবাগের নামাপাড়ায় কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে আহত হয় তিন শিশু। আহত শিশু সুলতানাকে নিয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে তার বাবা। ছবি: আশরাফুল আলম

রাজধানীর পুরান ঢাকার ইসলামবাগে কুড়িয়ে পাওয়া পোঁটলার ভেতর থাকা ককটেল নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে তিন শিশু আহত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
আহত হওয়া তিন শিশু হলো সাবিহা আক্তার (১০), সুলতানা আক্তার (৭) ও রিফাত সুলতানা (৪)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বজনদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, ওই তিন শিশু বাবা-মায়ের সঙ্গে ইসলামবাগের নামাপাড়ায় থাকে। সকাল সাড়ে নয়টার দিকে বাসার কাছের গলিতে পলিথিনে মোড়ানো একটি পোঁটলা পড়ে থাকতে দেখে সেটি হাতে তুলে নেয় ওই তিন শিশু। পোঁটলাটি নিয়ে খেলার সময় হঠাত্ বিস্ফোরণ হলে তারা আহত হয়। পরিত্যক্ত পোঁটলাটির মধ্যে ককটেল ছিল। তাদের চিকিত্সা চলছে।

হাসপাতাল সূত্র জানায়, ককটেল বিস্ফোরণে সাবিহা ও সুলতানার পা এবং রিফাতের হাত, কপাল ও গাল ঝলসে গেছে। তবে তারা আশঙ্কামুক্ত।