রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানী ঢাকার মতিঝিলে শাপলা চত্বরের সামনে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে কাভার্ডভ্যানের ধাক্কায় মিজানুর রহমান নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রাস্তার ওপরে একটি কাভার্ডভ্যানে মালপত্র ওঠানোর সময় আরেকটি কাভার্ডভ্যান তাঁকে ধাক্কা দেয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাত দুইটার দিকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত মিজানুরের (৪০) বাড়ি জামালপুরে। ঢাকায় তিনি মুগদা এলাকায় একটি বস্তিতে থাকতেন। তাঁর লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক এ তথ্য জানেন বলে জানিয়েছেন।