রাজধানীতে কাল বৃষ্টি হতে পারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল বুধবার পবিত্র ঈদুল আজহা। সারা দেশের মানুষ ঈদ উদযাপন করবে। তবে কাল রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। ঢাকা আবহাওয়া অফিসে কর্মরত কর্মকর্তা বজলুর রশীদ প্রথম আলো ডটকমকে এ কথা জানান।
বজলুর রশীদ বলেন, কাল ঈদের দিন রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় হালকা বৃষ্টি হতে পারে।
অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ মঙ্গলবার সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে এবং ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রাজশাহী ও রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়।