রাজধানীতে কিশোরকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাজারীবাগের মনেশ্বর রোডের বাসিন্দা শাহ পরান (১৬) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে পরিবারের লোকজন হাজারীবাগ লেদার টেকনোলজি মাঠ থেকে শাহ পরানকে মারধরে আহত অবস্থায় উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বিকেলে পুলিশ মনেশ্বর রোডের বাসা থেকে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ সলিমুল্লাহ মেডিকেলের মর্গে পাঠানো হয়। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডের কারণ ও অপরাধীদের ব্যাপারে এখনো তাঁরা নিশ্চিত হতে পারেননি। তিনি বলেন, শাহ পরান কোনো কাজকর্ম করত না। সে নেশাসক্ত ছিল। স্থানীয় একটি সূত্র জানায়, গত বৃহস্পতিবার শাহ পরান লেদার টেকনোলজি মাঠে খেলতে যায়। সেখানে একটি মোবাইল চুরি হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তাকে মারধর করা হয়। থানায় মামলা হয়েছে। শাহ পরানের বাবা আবদুল বাকের একজন রিকশাচালক।