রাজধানীতে আ.লীগ নেতা খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্ষমতাসীন আওয়ামী লীগের এক নেতাকে রাজধানীর মতিঝিল এলাকায় খুন করেছে দুর্বৃত্তরা। তাঁর নাম খায়রুল মোল্লা। তিনি ডেমরা থানা আওয়ামী লীগের নেতা বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মতিঝিলে সমবায় ব্যাংকের তিনতলায় তিনি খুন হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, পুলিশের একটি টহলগাড়ি খায়রুল মোল্লার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কীভাবে ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।