রাজধানীতে গাড়ি ভাঙচুর, আগুন, ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পুরান ঢাকায় শিবিরকর্মীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। ছবি: মনিরুল আলম
রাজধানীর পুরান ঢাকায় শিবিরকর্মীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। ছবি: মনিরুল আলম

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা টানা চার দিনের হরতালের তৃতীয় দিন আজ মঙ্গলবার সকালে রাজধানীর কয়েকটি জায়গায় বিচ্ছিন্নভাবে গাড়ি ভাঙচুর, আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া হরতালের সমর্থনে মিছিল হয়েছে।
যাত্রীবাড়িতে সকাল সোয়া সাতটায় কয়েকটি গাড়ি ভাঙচুর ও ককটেলের বিস্ফোরণের ঘটায় শিবির কর্মীরা।
পুলিশের ওয়ারি জোনের অতিরিক্ত উপকমিশনার মিনহাজুল ইসলাম জানান, বিবিরবাগিচা এলাকায় ১০-১২ জন শিবিরকর্মী চারটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
মিরপুর ১১ নম্বরে বাসস্ট্যান্ডের কাছে সকাল সাড়ে সাতটার দিকে কে বা কারা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটান।
ভোর চারটার দিকে মিরপুর ১২ নম্বর সেকশনে একটি সিরামিক কারখানার সামনে তিতাস পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি প্রায় পুরোটাই পুড়ে গেছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।
পল্লবী থানার ভ্রাম্যমাণ পরিদর্শক সালাউদ্দিন জানান, রাত তিনটা থেকে চারটার দিকে মিরপুর ১১ নম্বর সেকশনে অ্যাভিনিউ ৫ এ দাঁড়িয়ে থাকা দুটি ট্যাক্সিতে আগুন দেয় দুর্বৃত্তরা।
হরতালের তৃতীয় দিন মহাখালী, গাবতলীসহ রাজধানীর আন্তজেলা বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে রাজধানীর রাজপথে বাস, সিএনজিচালিত অটোরিকশা, রিকশা, কিছু প্রাইভেটকার চলতে দেখা গেছে। 

পুরান ঢাকায় ব্যানার ও রাস্তায় আগুন দিয়ে পিকেটিং করে শিবিরকর্মীরা। ছবি: মনিরুল আলম
পুরান ঢাকায় ব্যানার ও রাস্তায় আগুন দিয়ে পিকেটিং করে শিবিরকর্মীরা। ছবি: মনিরুল আলম