রাজধানীতে গাড়িচাপায় কলেজছাত্রসহ দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল রোববার দুটি সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ দুজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিদের একজনের পরিচয় মেলেনি। অপরজন হলেন উত্তরা ১৩ নম্বর সেক্টরের ট্রাস্ট কলেজের উচ্চমাধ্যমিক শাখার দ্বিতীয় বর্ষের ছাত্র সজীব খান শিশির (১৮)। পুলিশ জানায়, গতকাল দুপুর দেড়টার দিকে উত্তরার ১১ নম্বর সেক্টরের জনপদ মোড়ে একটি বাস সজীব খানকে চাপা দেয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় পর সন্ধ্যা সোয়া ছয়টায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এদিকে গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে মালিবাগ ডিআইটি রোডে একটি ট্রাক অজ্ঞাত এক যুবককে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।