রাজধানীতে গুলিতে ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরে আনিসুর রহমান (৪৫) নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে দুই সন্তানকে স্কুলে দিয়ে মোহাম্মদপুরের বছিলা রোডে অবস্থিত ভাড়া বাড়িতে ফিরছিলেন গ্রিল ব্যবসায়ী আনিসুর। বাড়ির সামনে অজ্ঞাত সন্ত্রাসীরা তাঁকে গুলি করে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হোসেন জানিয়েছেন, হাসপাতালে আনার পর সকাল সাড়ে আটটার দিকে কর্তব্যরত চিকিত্সক আনিসুরকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই শহিদুল্লাহর দাবি, কয়েক মাস আগে আশুলিয়ায় একটি জমি বিক্রি করা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে।