রাজধানীতে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকার একটি আবাসিক ভবনের সিলিং ফ্যান থেকে গতকাল সোমবার দিবাগত রাতে এক গৃহকর্মীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে রমনা থানার পুলিশ। তাঁর নাম রাশিদা (৩০)।
এ ঘটনায় রমনা থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন ওই বাড়ির গৃহকর্ত্রী ফারজানা বকুল।
মামলার এজাহারে উল্লেখ রয়েছে, গতকাল রাতে খাবার খেয়ে নিজের কক্ষে ঘুমাতে যান রাশিদা। রাত সাড়ে তিনটার দিকে আলো জ্বলতে দেখে রাশিদার কক্ষে যান তিনি। সেখানে রাশেদাকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়।
ঘটনার বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করলে কোনো কিছু বলতে রাজি হননি গৃহকর্ত্রী ফারজানা বকুল।
রমনা থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) রেজাউর রহমান জানান, রাশিদার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।