রাজধানীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরার ১৪ নম্বরের সেক্টরের একটি বাসা থেকে গতকাল বৃহস্পতিবার ভোরে শাকিলা আক্তার (৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলেছে, ঘটনাটি রহস্যজনক।পুলিশ সূত্র জানায়, শাকিলা আক্তার তাঁর স্বামী এ কে এম ইব্রাহিমের সঙ্গে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৯ নম্বর সড়কের ১ নম্বর বাসায় থাকতেন। ইব্রাহিম মেরিন প্রকৌশলী। গতকাল ভোররাত সাড়ে পাঁচটার দিকে পুলিশ ওই বাসার রান্নাঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় গৃহবধূ শাকিলা আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে শাকিলার স্বামী ইব্রাহিম বাদী হয়ে উত্তরা থানায় অপমৃত্যুর মামলা করেছেন।