রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কাকরাইলে আজ বৃহস্পতিবার দুপুরে একটি মোটর গ্যারেজে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন আহত হয়েছেন।
পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে গ্যারেজ পট্টি এলাকার রুপালি মোটর গ্যারেজে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে গ্যারেজের কর্মচারী রতন, স্বপন, রুবেল ও মোছাদ্দের আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তাঁরা এখন শঙ্কামুক্ত।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওয়েল্ডিংয়ের কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে টুকরো টুকরো হয়ে যায়। এ ঘটনায় গ্যারেজের দুটি প্রাইভেট কার ও একটি মাইক্রোবাস অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়েছে।