রাজধানীতে গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ফুলবাড়িয়ায় পুলিশ সদর দপ্তরের পাশে রেলওয়ে কলোনির সামনে থেকে একটি গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে একটি নর্দমা থেকে এটি উদ্ধার করা হয়। সিআইডির বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেয়া হয়েছে বস্তুটির বিষয়ে নিশ্চিত হতে।এ ব্যাপারে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আবদুল জলিল প্রথম আলো ডটকমকে জানান, রেলওয়ে কলোনির সামনে খেলার সময় একদল শিশু পাশের নর্দমায় বস্তুটি পড়ে থাকতে দেখে।
তাদের মুখে এ কথা শুনে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে বস্তুটি উদ্ধার করে।
পরিদর্শক আবদুুল জলিল আরও জানান, উদ্ধারের পর বস্তুটি ঘটনাস্থলেই রাখা হয়েছে। সিআইডির বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেয়া হয়েছে।
