রাজধানীতে চলন্ত ট্রেনে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস ট্রেনে ডাকাতি হয়েছে। গতকাল রোববার রাত নয়টার দিকে ঢাকার বিমানবন্দর স্টেশন পার হওয়ার পর ওই ঘটনা ঘটে। ট্রেনের একজন যাত্রী জানান, টঙ্গী পার হওয়ার পর ট্রেনটি ধীরগতিতে চলে বিমানবন্দর স্টেশনে থামে। সেখানে যাত্রী নামিয়ে আরও ধীরগতিতে চলতে থাকে। বিমানবন্দর আউটার সিগন্যালের কাছাকাছি চার-পাঁচজন অস্ত্রধারী যুবক ট্রেনের শেষের দিকে ‘ঠ’ কামরায় উঠেই দরজা লাগিয়ে দেয়। এরপর তারা যাত্রীদের এলোপাতাড়ি মারধর করে ডাকাতি শুরু করে। ১০ মিনিটে ডাকাতি শেষে তারা চলন্ত ট্রেন থেকে নেমে পড়ে। রাত ১০টার দিকে ট্রেনটি কমলাপুর স্টেশনে পৌঁছালে যাত্রীরা বিক্ষোভে ফেটে পড়ে। ঘটনা জানতে রাতে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দীন আহমেদকে ফোন করলে তিনি বলেন, ‘ডাকাতির একটা খবর এসেছিল। আমরা খবর নিচ্ছি।’