রাজধানীতে চলাচলে আইন না মানার চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রায়ই প্রাণ হারাচ্ছে মানুষ। অনেক ক্ষেত্রেই রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনা ঘটে। লক্করঝক্কড় গাড়িও সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। ছবিতে বিভিন্ন সড়কের চিত্র তুলে ধরেছেন আসাদুজ্জামান

.
.

ট্রাফিক আইনে মোটরসাইকেল চালক ও তার সঙ্গীর হেলমেট পরা বাধ্যতামূলক। দুজনের বেশি ওঠাও বেআইনি। কিন্তু রাজধানীর রায়েরবাগ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝুঁকিপূর্ণভাবে মোটরসাইকেলে দেখা গেল এই এই পরিবারকে

.
.

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সড়ক বিভাজকের (মাতুয়াইল মেডিকেল এলাকা) ভাঙা অংশ দিয়ে পার হতে দুই শিশুকে নিয়ে রাস্তা পার হচ্ছেন এক ব্যক্তি

.
.

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সড়ক বিভাজক (মেয়র হানিফ উড়ালসড়কের দনিয়া অংশের গোড়ায়) পেরিয়ে যেতে যানবাহনের সামনে দিয়েই ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে মানুষজন। 

.
.

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেয়র হানিফ উড়াল সড়কের দনিয়া অংশে রাস্তা পার হতে বাসের সামনে দিয়েই দৌড় দিচ্ছেন এক পথচারী।

.
.

রাজধানীর বিজয়নগর মোড়েও হেলমেট ছাড়াই চারজনকে একই মোটরসাইকেলে উঠে গন্তব্যে যেতে দেখা গেল

.
.

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাসটির পেছনের গ্লাস নেই। রাজধানীতে এমন অনেক বাস নিয়মিত যাত্রী বহন করে চলেছে