রাজধানীতে চার সংগঠনের বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে যুক্তরাষ্ট্রে অবমাননাকর চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শনের প্রতিবাদে গতকাল শুক্রবারও রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে সংক্ষিপ্ত সমাবেশ শেষে আলাদা মিছিল বের করে খেলাফত ইসলামী, ইসলামী ছাত্র মোর্চা ও যুব জমিয়ত নামে তিনটি ধর্মভিত্তিক সংগঠন।ইসলামী ছাত্র মোর্চা গোলাপশাহ মাজার থেকে মিছিল নিয়ে পল্টন মোড় হয়ে বায়তুল মোকাররম উত্তর ফটকে এসে সমাবেশ করে। এই সমাবেশে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে মহানবী (সা.)-কে অবমাননা করা এবং কক্সবাজারের বিভিন্ন স্থানে বৌদ্ধবসতি ও উপাসনালয়ে হামলার নিন্দা জানানো হয়। রামুর ঘটনা সৃষ্টির জন্য উত্তম বড়ুয়াকে দায়ী করে তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন নেতারা। মুহাম্মদ খোরশেদ আলমের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন সেক্রেটারি জাকারিয়া মাহমুদ প্রমুখ। এ ছাড়া আঞ্জুমানে রাহমানিয়া সুন্নিয়া ট্রাস্ট ও গাউছিয়া কমিটি নামে দুটি সংগঠন হাইকোর্ট মাজার মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল করে জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় সমাবেশ করে।