রাজধানীতে চারজনের অপমৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গত দুই দিনে পৃথক ঘটনায় চারজন মারা গেছে। তাদের মধ্যে দুজন গলায় ফাঁস দিয়ে, দুজন বিদ্যু ৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। গলায় ফাঁস: রাজধানীর কাফরুলে গতকাল সোমবার দুপুরে রুনা আক্তার (৩৪) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, রুনার স্বামী রফিকুল ইসলাম গতকাল দুপুরে অচেতন অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে আসেন। রুনা গ্রামের বাড়ি মাগুরায় থাকতেন, রফিকুল ইসলাম থাকেন ঢাকায়। তিনি উত্তর ইব্রাহীমপুরের একটি পোশাক কারখানার নিরাপত্তাকর্মী। পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। যোগাযোগ করা হলে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জানান, তিনি গৃহবধূর অপমৃত্যুর সংবাদ পেয়েছেন, তবে থানায় কেউ কোনো অভিযোগ করেনি। এদিকে বাড্ডা থানার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে রোববার বেলা দুইটার দিকে সালেহা বেগম (৪২) নামের এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, রোববার দুপুরে তিনি বাথরুমে ঢুকে ঝরনার (শাওয়ার) সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন।বিদ্যু ৎস্পৃষ্ট: যাত্রাবাড়ীর মাতুয়াইলে গতকাল সোমবার সকালে বিদ্যু ৎস্পৃষ্ট হয়ে শ্যামল (১৮) নামের এক তরুণ মারা গেছেন। যাত্রাবাড়ী থানার পুলিশ জানায়, শ্যামল পানির বৈদ্যুতিক পাম্প চালু করার সময় বিদ্যু ৎস্পৃষ্ট হন।এদিকে রোববার রাতে বংশাল এলাকায় বিদ্যু ৎস্পৃষ্ট হয়ে আমির হোসেন (২৫) নামে অপর এক যুবক মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আমির হোসেন বংশালের মালিটোলার চারতলা বাড়ির একটি বাসায় থাকতেন।আমির হোসেনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মধ্য চর পূর্বপাড়ায়। বাবা আফতাব উদ্দিন। ছয় ভাইবোনের মধ্যে তিনি দ্বিতীয় ছিলেন।