রাজধানীতে চারজনের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল শনিবার পৃথক ঘটনায় চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, মিরপুর কলেজের সামনে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় ওয়াহিদুজ্জামানের (৪৫) মৃত্যু হয়৷ মিরপুর মাজার রোডের নির্মাণাধীন মদিনা মসজিদের দোতলা থেকে পড়ে মারা যান শ্রমিক আবদুল জব্বার (৬০)।
রামপুরার ভূঁইয়াপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান নির্মাণশ্রমিক সামিউল (২০)। এ ছাড়া চাঁনখারপুল থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়৷