রাজধানীতে চিকিৎসকের রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর এলিফ্যান্ট রোডে নওশীন শিহাব (২৬) নামের এক  চিকিৎসকের রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ সোমবার ২৫৩/২৫৪ এলিফ্যান্ট রোডের ১৭ তলার নিজ ফ্ল্যাট থেকে শিহাবের লাশ উদ্ধার করা হয়।

শিহাব বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের  চিকিৎসক ছিলেন।
নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) লাল মিয়া জানান, এলিফ্যান্ট রোডের ১৬-জে নম্বর ফ্ল্যাটে একাই থাকতেন শিহাব। তাঁর বাবা কাজী নজরুল ইসলাম সৌদিপ্রবাসী, মা বেঁচে নেই।
আজ সকালে গৃহকর্মী কাজ করতে গেলে বাসায় শিহাবকে বিছানায় উপুড় হয়ে শুয়ে থাকতে দেখেন। ডাক দিয়ে কোনো সাড়া না পেলে শিহাবের বোন ও ভগ্নিপতিকে ফোনে খবর দেওয়া হয়। তাঁরা এসে শিহাবকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ খবর পেয়ে বেলা একটার দিকে তাঁর মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়। শিহাবের ডান হাঁটুর নিচে রক্ত জমাট ছিল।
এ ঘটনায় নিউমার্কেট থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।