রাজধানীতে ছাত্রদলের ৩০ নেতা-কর্মী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের বাধা উপেক্ষা করে শোভাযাত্রা করার সময় বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের ৩০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। তাঁদের শাহবাগ ও রমনা থানায় নেওয়া হয়েছে।
আজ সোমবার বিকেলে রাজধানীর মত্স্য ভবন, প্রেসক্লাব ও বিজয়নগর এলাকা থেকে তাঁদের আটক করা হয়। তাত্ক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘তাঁদের সাময়িকভাবে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে তাঁদের ছেড়ে দেওয়া হবে।’