রাজধানীতে ছাত্রীর ঝুলন্ত লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সিদ্ধেশ্বরীর একটি কোচিং সেন্টার থেকে জাকিয়া ইসলাম আইরিন নামে তরুণীর ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আইরিন মালিবাগে একটি বেসরকারি মেডিকেলের ডেন্টাল কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। আইরিন মা-বাবার সঙ্গে শান্তিবাগে থাকতেন। তাঁর বাবা সাইদুল ইসলাম পেশায় একজন চিকিত্সক।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান প্রথম আলোকে বলেন, স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে আজ সন্ধ্যায় ২৬, সিদ্দেশ্বরীর আইপিপি কোচিং সেন্টারে যায় রমনা থানার পুলিশ। ওই কোচিং সেন্টারের একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচানো অবস্থায় আইরিনের লাশ উদ্ধার করা হয়। কক্ষটির দরজা খোলা ছিল।

আইরিন উচ্চ মাধ্যমিকে পড়ার সময় এই কোচিং সেন্টারে পড়তেন। মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়া গেলেই  মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। রমনা থানায় অপমৃত্যুর একটি মামলা হয়েছে বলে তিনি জানান।