রাজধানীতে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি মসজিদের ছাদ থেকে পড়ে মোহাম্মদ হোসেন (২৫) নামের এক যুবক মারা গেছেন। আজ বুধবার ভোররাতের কোনো একসময় এ ঘটনা ঘটে। 
হোসেন বিভিন্ন প্রতিষ্ঠানে ফিল্টারের পানি সরবরাহের কাজ করতেন।
হোসেনের বড় ভাই নাজমুল হোসেনের ভাষ্য, যাত্রাবাড়ী এলাকার মার্কাস মসজিদের মেসে তিনি ও হোসেন ভাড়া থাকতেন। হোসেন প্রায়ই তিনতলা ওই মসজিদের খোলা ছাদে ঘুমাতেন। গতকাল রাতে হোসেন ছাদে ওঠার হাতলহীন সিঁড়িতে ঘুমিয়ে ছিলেন। ভোররাত সাড়ে চারটার দিকে ওই মসজিদের নিচে তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। হোসেনকে উদ্ধার করে ভোর পৌনে ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন।

নাজমুলের ধারণা, ঘুমের ঘোরে সিঁড়ি থেকে পড়ে হোসেনের মৃত্যু হতে পারে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-১-এর পুলিশ ক্যাম্প ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বলেন, হোসেনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।