রাজধানীতে ছিনতাইকারীর গুলিতে ব্যবসায়ী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রামপুরায় গতকাল শুক্রবার রাতে ছিনতাইকারীদের গুলিতে একজন ব্যবসায়ী আহত হয়েছেন। এলাকাবাসী ছিনতাইকারীদের ধরে ফেলে পিটুনি দেয়।আহত ব্যবসায়ী মিলন (২২) ও গণপিটুনির শিকার অজ্ঞাত পরিচয় দুই ছিনতাইকারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।রামপুরা থানার পুলিশ জানায়, গতকাল রাত আটটার দিকে উলন রোডের একটি মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ামাত্রই ছিনতাইকারীদের খপ্পরে পড়েন ব্যবসায়ী মিলন। তিনি তাদের একজনকে জাপ্টে ধরে চিত্কার দেন। এ সময় ছিনতাইকারীরা গুলি করলে মিলনের ঊরুতে লাগে। স্থানীয় লোকজন একপর্যায়ে দুজনকেই ধরে ফেলে পিটুনি দিয়ে পুলিশে দেয়। উভয় ছিনতাইকারীর অবস্থাই আশঙ্কাজনক।