রাজধানীতে জামায়াতের ৫ নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে জামায়াতের দুজন রোকন ও তিনজন সমর্থককে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার রাত আটটার দিকে হাজারীবাগের ২৯৫/৭ টালি অফিস রোডের একটি বাসা থেকে তাঁদের আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার (তথ্য ও জনসংযোগ) সত্যকি কবিরাজ প্রথম আলো ডটকমকে বলেন, আটক দুজন রোকন হলেন কে এম মজিবুর রহমান (৫৭) ও এনামুল কুদ্দুস (৫৫)। সমর্থক তিনজন হলেন খায়রুল আলম খান, হেলাল হোসেন ও মো. ইসমাইল। তিনি জানান, তাঁদের কাছ থেকে বিপুলসংখ্যক জিহাদি বই পাওয়া গেছে।
সত্যকি আরও বলেন, গোপন সূত্রে খবর পেয়ে হাজারীবাগ থানা পুলিশ অভিযান চালিয়ে জামায়াতের নেতাদের আটক করে।