রাজধানীতে জামায়াত ও শিবিরের মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিরুদ্ধে গতকাল সোমবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠন ছাত্রশিবির।বিকেল সাড়ে পাঁচটার দিকে জামায়াত রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় মিছিল করে। আর শিবিরের ঢাকা জেলা উত্তর শাখা বিকেলে সাভারে বিক্ষোভ মিছিল করে।গত রোববার আদালত চলাকালে ট্রাইব্যুনাল-১-এর একজন বিচারক ‘জাস্টিস (ন্যায়বিচার) করব না আমরা’ বক্তব্য দিয়েছেন—এমন অভিযোগ তুলে জামায়াত এই বিক্ষোভ মিছিল করে। অন্যদিকে দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে পুলিশের কাছে দেওয়া ১৫ জনের জবানবন্দিকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করার প্রতিবাদে শিবির মিছিল করে।