রাজধানীতে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে জামায়াত-শিবির ও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। আজ শনিবার সকালে মেরুল বাড্ডা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল আটটার দিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় জামায়াত-শিবিরের কর্মীরা ১০-১২টি গাড়ি ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকটি ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, পুলিশ কাউকে আটক করেনি।

সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদ ও তাদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে জামায়াত। এর অংশ হিসেবে জামায়াতের মহানগর উত্তর শাখা বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা চালায়।