প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা সিটি করপোরেশনকে বিভক্ত করার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।জামায়াতের ঢাকা মহানগর কমিটির উদ্যোগে বিকেলে রাজধানীর কমলাপুর, উত্তরা ৯ নম্বর সেক্টর, মিরপুর বিআরটিএ কার্যালয়ের সামনে, সায়েদাবাদ, জুরাইন রেলগেট, মহাখালী ওয়্যারলেস রেলগেট, নাখালপাড়া রেলগেট, সূত্রাপুর, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।কমলাপুরের মিছিলে নেতৃত্ব দেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম বুলবুল। মিছিলটি কমলাপুর রেলস্টেশনের পাশ থেকে শুরু হয়ে টিটিপাড়ার কাছে গিয়ে শেষ হয়। দলীয় সূত্র জানায়, নাখালপাড়া রেলগেট থেকে মিছিল বের করলে পুলিশ ধাওয়া দিয়ে দুই কর্মীকে আটক করে।