রাজধানীতে জামায়াতের মিছিল, গ্রেপ্তার ৭
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির গতকাল সোমবার বিকেলে রাজধানীর মালিবাগ ও সায়েদাবাদে দুটি বিক্ষোভ মিছিল বের করে। এ সময় দলের কর্মী সন্দেহে পুলিশ সাতজনকে গ্রেপ্তার করে বলে দাবি করেছে জামায়াত।সরকারের বিরুদ্ধে জুলুম, নির্যাতনের অভিযোগ এবং একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারের নামে প্রহসন করছে দাবি করে জামায়াতের ঢাকা মহানগর কমিটি এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে।মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হায়তুজ্জামান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, কয়েকজনকে আটক করা হয়েছে, যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।