রাজধানীতে জামায়াতের মিছিল, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মতিঝিল এলাকায় গতকাল মঙ্গলবার বিকেলে জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল বের করেছে। তবে পুলিশের ধাওয়ায় কিছুক্ষণ পর মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। শিল্পকারখানায় ১২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ও সিএনজি স্টেশন ছয় ঘণ্টা বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে দলটি এই মিছিল বের করেছিল।প্রত্যক্ষদর্শীরা বলেন, জামায়াতের মিছিলটি মতিঝিলের শাপলা চত্বর থেকে শুরু হয়ে নটর ডেম কলেজের কাছে পৌঁছালে পুলিশ ধাওয়া করে।জামায়াত দাবি করেছে, পুলিশ মিছিলে লাঠিপেটা করে ঘটনাস্থল থেকে দলের সূত্রাপুর থানার ওয়ার্ড কমিটির সেক্রেটারি আবদুল জব্বারসহ দুজনকে আটক করে। তবে এই অভিযোগ পুলিশ অস্বীকার করেছে।মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়াতুজ্জামান প্রথম আলোকে বলেন, পুলিশ ধাওয়া দিলে মিছিলকারীরা পালিয়ে যায়। কাউকে গ্রেপ্তার করা হয়নি।