রাজধানীতে জামায়াতের মিছিল-সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর ও মিরপুরের ১০ নম্বর গোল চত্বর এলাকায় গতকাল রোববার বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। আকস্মিক মিছিলের পর সংক্ষিপ্ত সমাবেশও করেছে দলটি।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের নামে প্রহসনের অভিযোগ ও দলীয় নেতাদের মুক্তির দাবিতে জামায়াতের দুই দিনের কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল করা হয়।গতকাল সব বিভাগীয় শহরে বিক্ষোভ কর্মসূচি ছিল দলটির। ২২ এপ্রিল সব জেলা শহরে বিক্ষোভ করবে দলটি।সকাল সাড়ে নয়টার দিকে মিরপুরে এবং বিকেল পাঁচটার দিকে মতিঝিলে মিছিল বের করা হয়।