রাজধানীতে টহলে নেমেছে বিজিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের টানা ৬০ ঘণ্টার হরতালের আগে আজ সন্ধ্যা সাতটা থেকে রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা প্রথম আলো ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে কত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, তা তিনি জানাতে পারেননি। হরতালের সময় শুধু রাতের বেলায়ই বিজিবির টহল দল নিরাপত্তার দায়িত্ব পালন করবে। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় তাদের টহল দলগুলো মোতায়েন থাকবে।