রাজধানীতে ট্যানারি প্রতিষ্ঠানে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর জিগাতলায় আজ শুক্রবার সকালে ভুলুয়া ট্যানারি নামের একটি প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা শাহজাদী সুলতানা প্রথম আলোকে জানান, সকাল নয়টা পাঁচ মিনিটে আগুন লাগে। এরপর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল ১০টা ২৫ মিনিটে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।

ফায়ার সার্ভিস ধারণা করছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।