রাজধানীতে ট্রাক উল্টে নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গাবতলীতে গত শনিবার গভীর রাতে ট্রাক উল্টে দুই কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। তাঁরা হলেন সোবহান বেপারী (৫০) ও তায়জুল ইসলাম (২২)।
দারুসসালাম থানার উপপরিদর্শক (এসআই) নাসিরউদ্দীন জানান, সোবহান বেপারী ও তায়জুল ইসলাম সম্পর্কে চাচাতো ভাই। ফরিদপুর সদরে তাঁদের বাড়ি। শনিবার রাতে তাঁরা ফরিদপুর থেকে ট্রাকে পেঁয়াজ নিয়ে রাজধানীর শ্যামবাজারে আসছিলেন। ট্রাকটি গাবতলীতে এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি সড়ক বিভাজকে উঠে উল্টে যায়। ঘটনাস্থলেই সোবহান বেপারী মারা যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরে তায়জুলের মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি আটক করেছে।