রাজধানীতে ট্রাক-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রূপনগরে বেড়িবাঁধ এলাকায় আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন কাভার্ড ভ্যানের চালক মনির হোসেন (৪০) ও তাঁর সহকারী ভদ্র কর্মকার (৫০)।

রূপনগর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মনিরের বাড়ি পশ্চিম ঝালকাঠি সদরে। ভদ্রের বাড়ি ঝিনাইদহর শৈলকুপায়। এ ব্যাপারে ট্রাকচালকের বিরুদ্ধে মামলা হয়েছে।