রাজধানীতে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ট্রাকচাপায় ট্রাফিক পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। আজ সোমবার ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৪০)। তিনি ট্রাফিক পুলিশের পূর্ব জোনে কর্মরত ছিলেন।
দেলোয়ারকে ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা।
দেলোয়ারের লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
ট্রাফিক পুলিশের বরাত দিয়ে হাসপাতাল সূত্র জানায়, দেলোয়ারকে চাপা দিয়ে ট্রাক নিয়ে চালক পালিয়েছেন।