রাজধানীতে ট্রাকচাপায় পুলিশ নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর দিলকুশা এলাকায় ট্রাকের চাপায় পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে এই ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্যের নাম মিজানুর রহমান। তাঁর বাড়ি মুন্সিগঞ্জে। তিনি ঢাকায় কর্মরত ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল দিবাগত রাত একটার দিকে মিজানুরকে একটি ট্রাক চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।