রাজধানীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর চানখাঁরপুল মোড়ে ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন আকাশ (২০) ও সানি (১৮)। দুর্ঘটনার পর দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরীক্ষা শেষে তাঁদের মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।