রাজধানীতে ট্রাকের ধাক্কায় একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আসাদ গেট এলাকায় গতকাল শুক্রবার রাতে ট্রাকের ধাক্কায় নাজমুল হক (৩১) নামের এক ব্যক্তি মারা গেছেন।
ঘটনাস্থলে যাওয়া মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আলী জাহান প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল শেরেবাংলা নগর থানা এলাকায় পড়েছে। রাত ১০টার দিকে আসাদ গেট এলাকায় সাইকেল আরোহী নাজমুলকে সজোরে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে নাজমুল সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। নাজমুল চকবাজার এলাকার এক বাসায় থাকতেন। তিনি বিভিন্ন বাসায় গিয়ে ছেলেমেয়েদের পবিত্র কোরআন শিক্ষা দিতেন। গতকাল তিনি শ্যামলীতে তাঁর ভাইয়ের বাসায় গিয়েছিলেন। সেখান থেকে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক।
শেরেবাংলা নগর থানায় যোগাযোগ করা হলে বলা হয়, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।